অনলাইন জু য়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নি র্দে শ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

অনলাইন জু য়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নি র্দে শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৪:৫৭:৪২ পূর্বাহ্ন

অনলাইন জু য়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নি র্দে শ

ছবি : সংগৃহীত


দেশে অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় সমাজে অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাজনক চিত্র দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট একটি নির্দেশনা জারি করে জানায়, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনলাইন জুয়া সংক্রান্ত লেনদেনের ওপর নজরদারি বাড়াতে হবে। কোনও মার্চেন্ট বা গ্রাহক অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কি না, তা নিয়মিতভাবে তদারকি করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। 

এছাড়া, যদি কোনো গ্রাহক বা মার্চেন্ট অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে সন্দেহ হয়, তাহলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে হবে। একইসঙ্গে যে-সব মার্চেন্ট নির্দিষ্ট কোনো এলাকায় ব্যবসার তথ্য দিয়ে ব্যাংকে নিবন্ধন করেছেন, তারা সেই এলাকাতেই ব্যবসা পরিচালনা করছেন কি না, তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সম্প্রতি প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের