"লিটনের কণ্ঠে হ তা শা: ভালো শুরু, তবু ব্য র্থ তার দায় তিন বিভাগেই"
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM

"লিটনের কণ্ঠে হ তা শা: ভালো শুরু, তবু ব্য র্থ তার দায় তিন বিভাগেই"

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১২:০৪:০৫ PM

"লিটনের কণ্ঠে হ তা শা: ভালো শুরু, তবু ব্য র্থ তার দায় তিন বিভাগেই"

ছবি : ফাইল ফটো


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। জবাবে টাইগাররা ১৯ ওভার দুই বলে ১৬৪ রান করে অলআউট হয়।

এ ম্যাচ হেরে নিজেদের ক্রিকেটের তিন বিভাগেই দুষেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘অবশ্যই (ভালো শুরুর পর হেরে যাওয়া হতাশাজনক)… ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, ভালো বোলিং ও ভালো ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না... তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনও দুটি ম্যাচ আছে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই (ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন)। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিং করছি না।’তবে লিটনের দাবি, বাজে বোলিং-ফিল্ডিংয়ে দুইশর বেশি রান দেওয়ার পরও ম্যাচ জেতার বিশ্বাস ছিল তাদের।

‘আমি নিশ্চিত, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। মাঝের ওভারগুলোতেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।’-যোগ করেন লিটন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে