ফিট থাকলে সাকিব খেলবে— বললেন বিসিবি সভাপতি আমিনুল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ফিট থাকলে সাকিব খেলবে— বললেন বিসিবি সভাপতি আমিনুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন

ফিট থাকলে সাকিব খেলবে— বললেন বিসিবি সভাপতি আমিনুল

ছবি : ফাইল ফটো


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে মন্তব্য করেছেন। গতকাল সভাপতি হওয়ার পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

দল নির্বাচনের ক্ষেত্রে বিসিবির একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং নির্বাচক কমিটি সেই প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’

উল্লেখ্য সাকিব আল হাসান গত বছরের জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার পর থেকে দেশে ফেরেননি। তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। তবে ওয়ানডে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে মাঠের বাইরের নানা কারণে তিনি বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন।

তবে নতুন সভাপতির মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, সাকিবের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ নয়। কিন্তু তা নির্ভর করবে তার ফিটনেস, পারফরম্যান্স এবং নির্বাচক কমিটির সিদ্ধান্তের ওপর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক