চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য বদলে যাচ্ছে স্টেডিয়ামের নাম
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ PM

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য বদলে যাচ্ছে স্টেডিয়ামের নাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১২:১৩:১০ PM

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য বদলে যাচ্ছে স্টেডিয়ামের নাম

ছবি : সংগৃহীত


চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, বলা চলে ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস এক ম্যাচ। ইউরোপের সবচেয়ে বড় এই ফুটবল ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে এই ম্যাচ। মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এবং ফ্রান্সের বিগ ক্লাব পিএসজি।

৭০তম এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজক জার্মানির বায়ার্ন মিউনিখের হোম স্টেডিয়াম অ্যালিয়াঞ্জ অ্যারেনা। জার্মানির মিউনিখে অবস্থিত এই মাঠের আছে অনন্য এক ইতিহাস। এর আগে যতবারই এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করা হয়েছিল, প্রতিবারই দেখা গিয়েছে নতুন এক চ্যাম্পিয়ন। মিউনিখের মাঠে তাই কখনো শিরোপা না পাওয়া পিএসজি স্বপ্ন দেখছে নতুন কিছুর।

তবে যে মাঠে আজকের এই ফাইনাল, সেই স্টেডিয়ামের নামটা অন্তত আজকের জন্য পুরোপুরি বদলে যাচ্ছে। বর্তমানে অ্যালিয়াঞ্জ অ্যারিনা নামে পরিচিত এই মাঠের নাম আজকের ম্যাচের জন্য ব্যবহার করা হবে ‘মিউনিখ ফুটবল অ্যারেনা’ নামে।

কিন্তু কেন এই নামের বদল? মূলত উয়েফার “ক্লিন স্টেডিয়াম” নীতিমালার আওতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরে স্পনসরের নাম, লোগো, ট্রেডমার্ক, স্লোগান, ডিজাইন উপকরণ বা কর্পোরেট রঙ ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ।

বায়ার্নের এই মাঠের নামে যুক্ত আছে ‘অ্যালিয়াঞ্জ’ কোম্পানির নাম। এটি মিউনিখ ভিত্তিক একটি আর্থিক সংস্থা। এই কোম্পানিই বর্তমানে বায়ার্ন মিউনিখের মূল স্পন্সর। তাদেরই নাম যুক্ত আছে স্টেডিয়ামে। কিন্তু উয়েফার নীতিমালা মেনে তাই অন্যান্যবারের মতো এবারেও চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের সময় বদলে যাচ্ছে এর নাম। অবশ্য বায়ার্ন মিউনিখের জন্য চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি হোম ম্যাচেই বদলে দেয়া হয় এর নাম। 

এই নিয়ম শুধু স্টেডিয়ামেই নয়, দলের নামেও প্রযোজ্য। যেমন: উয়েফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে রেড বুল সালজবুর্গ নাম পরিবর্তন করে করা হয় এফসি সালজবুর্গ, ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ "ইত্তিহাদ" পরিচিত হয় সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়াম নামে এবং আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম পরিচিত হয় আর্সেনাল স্টেডিয়াম নামে। এর আগে, ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং ইউরো ২০২৪-এর সময়ও বায়ার্ন মিউনিখের এই স্টেডিয়ামটি ‘মিউনিখ ফুটবল অ্যারেনা’ নামে ব্যবহার করা হয়েছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক