আফ্রিকায় মাংস খেয়ে হাসপাতালে ছিলেন অনির্বাণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ PM

আফ্রিকায় মাংস খেয়ে হাসপাতালে ছিলেন অনির্বাণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৩:২২:৪৫ AM

আফ্রিকায় মাংস খেয়ে হাসপাতালে ছিলেন অনির্বাণ

ফাইল ছবি


শুটিং এর কাজে সপ্তাহ দুই আগে আফ্রিকার নাইজেরিয়ায় যান ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সেখানকারই বিখ্যাত এক মাংসের পদ খেয়ে টেস্ট করেন অভিনেতা। কিন্তু কলকাতায় ফেরার পর অসুস্থ হয়ে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন তার এই ভোগান্তির কথা।

অনির্বাণ জানান, সেটি খাওয়ার পর যতদিন নাইজেরিয়ায় ছিলেন, কোনো সমস্যা হয়নি। কলকাতায় ফেরার পরেই শুরু হয় সমস্যা। হজমের সমস্যায় ভুগছিলেন। তাই যেতে হয়েছিল সরকারি হাসপাতালেই। 

অনির্বাণকে চিকিৎসক জানিয়েছেন, বিদেশের ওই বিশেষ পদ খেয়ে পেটে সংক্রমণ হয়েছে তার। আপাতত কয়েকদিন চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে অভিনেতাকে।

নাইজেরিয়ার লাগোস ফিল্মসিটিতে ‘নো নিউজ ওনলি ফ্লেশ’ নামে একটি ছবির শুটিং হচ্ছে। পরিচালনায় ব্রায়ান গোমস। একটি ছোট চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। আধুনিক ব্যঙ্গরসাত্মক ছবিটি আকৃষ্ট করে তাকে। ইমেইলে যোগাযোগ হয় তার সঙ্গে, সেই সূত্রেই আফ্রিকা যান অভিনেতা। তার দাবি, ‘নাইজেরিয়ায় একদম অন্য ধরনের খাবার পাওয়া যায়। লাগোস ফিল্মটিসিটির মধ্যেই একটি নতুন স্বাদের মাংসের পদ পাওয়া যায়। ওরা নাম দিয়েছে ‘পাপারাজ্জি মিট’ অর্থাৎ সাংবাদিকের মাংস। আমায় খেয়ে দেখার অনুরোধ করে।’ 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক