শেষ ম্যাচে পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ PM

শেষ ম্যাচে পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১১:১৩:১৭ AM

শেষ ম্যাচে পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত


সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল মানরক্ষার। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অবশ্য ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়েছে টাইগাররা। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৯৭।

লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে যদিও ক্যাচ তুলে জীবন পান তানজিদ তামিম। হাসান আলির বলে বাউন্ডারিতে কঠিন ক্যাচটি ধরতে পারেননি ফাহিম আশরাফ।

অন্যদিকে পারভেজ হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন। তার মারকুটে ব্যাটিংয়ে ৫.৩ ওভারেই পঞ্চাশ পার করে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫৩ রান তুলে দেন ইমন।

শেষ পর্যন্ত ৭০ বলে ১১০ রানের ওপেনিং জুটিটা ভাঙে তামিমের আউটে। ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৪২ করে ফাহিম আশরাফের শিকার হন এই ওপেনার। পরের ওভারেই শাদাব খানকে উইকেট দেন ইমন। ৩৪ বলে ইমনের ৬৬ রানের ইনিংসে ছিল ৭ চার আর ৪ ছক্কার মার।

ক্রিজে এসেই হাত খুলে খেলা শুরু করেন তাওহিদ হৃদয়। তবে লিটন দাস আরও একবার ব্যর্থ। ১৮ বলে ২২ রানের ওয়ানডে ঘরানার ইনিংস খেলে হাসান আলির বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

আব্বাস আফ্রিদির করা ১৮তম ওভারে তিন বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন শামীম পাটোয়ারী আর হৃদয়। শামীম ৪ বলে ৮ আর হৃদয় করেন ১৮ বলে ২৫। মেহেদী হাসান মিরাজ আউট হন ৩ বলে ১ করে। শেষদিকে জাকের আলী ৯ বলে ১৫ আর তানজিম সাকিব ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক