চিলির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ PM

চিলির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০২:০১:২৫ AM

চিলির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা


দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি পুরোদমে চললেও, সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এসে বিষয়টি স্পষ্ট করে জানাননি কোচ লিওনেল স্কালোনি। বরং তার কথায় ধরা পড়েছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।

'আমরা এখনো সিদ্ধান্ত নিইনি মেসি শুরু থেকে খেলবে কিনা। ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ও প্রস্তুত আছে, তবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে,' বলেছেন আর্জেন্টাইন কোচ।

গত শনিবার তার ক্লাব মায়ামির হয়ে একটি ভালো ম্যাচ খেলার পর মেসির ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেনি, তবে স্কালোনির মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, ম্যাচের আগে শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মাঠে নামবেন কি না।

এদিকে চিলির বিপক্ষে ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না আর্জেন্টিনা। ইনজুরি এবং নিষেধাজ্ঞায় মিডফিল্ডে দেখা দিচ্ছে বড় ঘাটতি। এর মধ্যে অন্যতম হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যাকে চোটের কারণে বিশ্রামে রেখেছে দল।

'অ্যালেক্সিসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। সে অনেক দিন ধরেই সমস্যায় ভুগছে। সামনে বড় ম্যাচগুলো মাথায় রেখেই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে,' জানিয়েছেন স্কালোনি।

এছাড়া জিওভান্নি লো সেলসোও চোট নিয়ে দলে এসেছেন। তার দুটো ম্যাচেই না খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান কোচ।

বাছাইপর্বে পয়েন্টের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকায় এবার তরুণদের সুযোগ দেওয়ার কথা বলছেন স্কালোনি। তার ভাষায়, 'অনেক নতুন খেলোয়াড়কে এবার সুযোগ দেওয়া হবে। যাদের এখনও জাতীয় দলে বড় ভূমিকা ছিল না, এখন তাদের নিজেকে প্রমাণ করার সময়।'

তরুণদের ওপর আস্থা রেখে স্কালোনি বলেন, 'এই মুহূর্তটা তরুণদের জন্য বড় সুযোগ। জাতীয় দলের দরজা যখন খোলে, সেটা কাজে লাগাতে হয়।'

লাউতারো মার্টিনেজ স্কোয়াডে থাকলেও খেলবেন না নিশ্চিত করে স্কালোনি বলেন, 'ও বিশ্রাম পাচ্ছে, এটা আগে থেকেই পরিকল্পনায় ছিল। তবে স্কোয়াডের অংশ হিসেবে ও আমাদের সঙ্গেই থাকবে।'

চিলির মাঠে শুক্রবারের ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে দলের চোট-সঙ্কটের মধ্যে তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে— মাঠে নামবেন কি না লিওনেল মেসি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক