প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ AM

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ১১:১৩:২১ AM

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল

ছবি : সংগৃহীত


প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করছে পাঁচবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো সেলেসাওদের। তবে, দ্বিতীয় ম্যাচটা স্মরণীয় করে রাখলেন নবাগত এই কোচ।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে যান ভিনিসিউস-রাফিনিয়ারা। যদিও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কুনিয়ার পাস থেকে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ৭৮ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। যদিও শেষ পর্যন্ত আর গোল পায়নি কেউই।প্যারাগুয়ের বিপক্ষে এই ১-০ গোলের জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্টস টেবিলের তিনে উঠে আসে ব্রাজিল; সেই সাথে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব