বৃহস্পতিবার জুড়ী নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে নানা ভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে নির্বাচন কোন ভাবেই বানচাল করা যাবে না।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ীতে ২ কোটি ৯১ লক্ষ ৭৬ হাজার ৯৭৫ টাকা ব্যায়ে জুড়ী নদীর উপর নির্মিত উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খালের মুখ ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশী-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।
উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ সালামের সঞ্চালনায় ও পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, সাবেক ইউপি সদস্য জমির আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সায়রুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
ডিডি




