কোন ক্লাবে যাচ্ছেন এমি মার্তিনেজ, ব্রিটিশ গণমাধ্যমে নতুন আভাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ AM

কোন ক্লাবে যাচ্ছেন এমি মার্তিনেজ, ব্রিটিশ গণমাধ্যমে নতুন আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৬:৩৮:০৭ PM

কোন ক্লাবে যাচ্ছেন এমি মার্তিনেজ, ব্রিটিশ গণমাধ্যমে নতুন আভাস

ছবি : সংগৃহীত


অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং সৌদি ক্লাবগুলো আগ্রহী ছিল। কিন্তু সব ছাড়িয়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে সেই দলের হয়ে খেলার জন্যই চুক্তি সম্পাদনের আগ্রহ দেখাচ্ছেন তিনি। 

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার জন্য চেষ্টা চালাচ্ছে ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকো। আর তারই বদলে এমিলিয়ানো মার্তিনেজকে দলে পেতে আগ্রহী রেড ডেভিলরা। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ দাবি করেছে ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমোরিম তার দলে ‘অধিনায়ক এবং নেতা’ হওয়ার মতো গুণাবলীর ফুটবলার চাইছেন। 

আর সেদিক থেকে এমি মার্তিনেজকেই মনে ধরেছে আমোরিমের। আর্জেন্টিনার হয়ে দারুণ সফল এই গোলরক্ষক গেল তিন বছরের মধ্যে দুইবার ফিফার বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন। একইসঙ্গে অ্যাস্টন ভিলার অধিনায়ক হিসেবেও দলটিকে নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। স্বাভাবিকভাবেই তাই এমির দিকে আলাদা নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

এক সূত্রকে উদ্ধৃত করে দ্য সান জানিয়েছে, ‘এমি আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এছাড়া দলের কোচ আমোরিম নিজেও এমিলিয়ানো মার্তিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিংয়ে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর এমি সেই চাহিদায় পুরোপুরি ফিট।’ 

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম সামনে রেখে দলে রদবদল শুরু করে আমোরিম ইতোমধ্যেই ব্রাজিল এবং উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছেন। এবার এই পর্তুগিজ কোচ আরও একজন দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমি মার্টিনেজকে দলে টানতে পারেন।

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিলান থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়ার পর থেকে বেশ কয়েকটি বড় ভুলের কারণে আন্দ্রে ওনানাকে নিয়ে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে নানামুখী গুঞ্জন রয়েছে। ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকো ২৯ বছর বয়সী এই গোলকিপারকে নিয়ে একটি চুক্তির বিষয় বিবেচনা করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব