ছাতকে দুপক্ষের সংঘ র্ষে র অর্ধশতাধিক আ হ ত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ PM

ছাতকে দুপক্ষের সংঘ র্ষে র অর্ধশতাধিক আ হ ত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৫:৩১:১৯ PM

ছাতকে দুপক্ষের সংঘ র্ষে র অর্ধশতাধিক আ হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকের জাতুয়া গ্রামের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, জাতুয়া গ্রামের মসজিদ কমিটি গঠন নিয়ে গ্রামের হুসিয়ার আলী ও এখলাছুর রহমান আখলন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।  গ্রামের হুসিয়ার আলী ও আইস উদ্দিন কালু প্রতিবেদককে বলেন এখলাছুর রহমান আখলন , সোহেল মিয়ার নেতৃত্বে তাদের উপর হামলা হয়েছে।  পূর্ব বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এসময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশ্বে যানবাহনের দীর্ঘ  যানযটের সৃষ্টি হয়।  ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতাবস্থায় ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসময় দেশীয় অস্ত্র সহ আফতাব উদ্দিন, লায়েক মিয়া ও গোলাম কিবরিয়া নামের ৩ ব্যক্তিকে আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার