মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ১২৩টি মামলার আলামত ধ্বংস
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৬ PM

মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ১২৩টি মামলার আলামত ধ্বংস

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৮:২৭:৩১ AM

 মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ১২৩টি মামলার আলামত ধ্বংস

ছবি : নিজস্ব


মৌলভীবাজারে আদালতে নিষ্পত্তি হওয়া ১২৩টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। রবিবার (১২ অক্টোবর ) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।এসময় ৩টি মোবাইল ফোন আদালতের আদেশে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি নগদ ৩হাজার ৫শত ২৩টাকা সরকারি কোষাগারে জমাপ্রদান করা হয় ৷

ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে-২৪২৩ পিস ইয়াবা,৩৭ বোতল বিদেশি মদ, ৭কেজি ৫৪৫ গ্রাম গাঁজা, ১৬ পুরিয়া হেরোইন, ২২৮ লিটার ১০০ মি: লি: দেশীয় চোলাই মদ, মদ তৈরির উপকরণ ওয়াশ- ৯৫ লিটার ৩০০ মি: লি: এবং ছোট বড় ৫টি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়।

এসময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া, কোর্ট মালখানা অফিসার সিএসআই কৃষ্ণ কমল ভৌমিকসহ কোর্ট পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী