চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বি সি বি র
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বি সি বি র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১২:৩৬:১২ PM

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বি সি বি র

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় চমক মোহাম্মদ নাঈম শেখের অন্তর্ভুক্তি। দুই বছর পর দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। 

পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। 

সোমবার (২৩ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।

নাঈম এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন। যা এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ। নাঈমকে জায়গা দেওয়া হয়েছে সৌম্য সরকারের জায়গায়। প্রধান নির্বাচক জানিয়েছেন, সৌম্য পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি।

দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা থাকছেন যথারীতি। দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস। দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে। 

পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরেই লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে খানিক শঙ্কা ছিল। সেটা কেটেছে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও। 

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী