ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুশফিকুর আলম আজাদ,সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সম্পদ রায়, সভাপতি প্রানেশ গোষ্মামী, সাবেক সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সদস্য অমিত ভট্টাচার্য্য, সাংবাদিক মোঃ আবুল কাশেম,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ লাখাই উপজেলার সাধারন সম্পাদক খোকন চন্দ্র গোপ,উপজেলা শিক্ষা অফিসার,আনসার ভিডিপি কর্মকর্তা,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার ,চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোল্লা ফয়সল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এখন মিয়া, উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,বিভিন্ন পুজা মন্ডপের সভাপতিও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় ডিজে সাউন্ড বন্ধ রাখার জন্য এবং সিসিটিভি ক্যামেরা এবং জেনারেটর ব্যবস্থা রাখাসহ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ বছর উপজেলায় ৭০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্টিত হবে।
এম সি




