ছাতকে সী মা ন্ত দিয়ে ২০ জনকে পু শ ই ন করলো বি এস এফ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ছাতকে সী মা ন্ত দিয়ে ২০ জনকে পু শ ই ন করলো বি এস এফ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৫:২৬:৩৭ অপরাহ্ন

ছাতকে সী মা ন্ত দিয়ে ২০ জনকে পু শ ই ন করলো বি এস এফ

ছবি: নিজস্ব


ছাতকের নোয়াকোট বিওপি'র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ২০ নাগরিককে পুশইন করা হয়েছে।

মঙ্গলবার ২৪ জুন ভোরে নারী-শিশু সহ ২০ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।

নোয়াকোট বিওপি'র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি'র একটি টহল দল ৩ পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে । মঙ্গলবার সকালে তাদের আটক করে বিজিবি'র টহল দল। আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৬ জন,নারী ৮ জন ও শিশু ৬ জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি'র) অধিনায়ক লেঃ কর্নেল মো.নাজমুল হক।

ছাতক নোয়াকোট বিওপি'র হাবিলদার মো.কবির আহমদ জানান, পুশইনকৃত আটক ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক