ফাইল ছবি
ভাটি বাংলার প্রাণ পুরুষ খ্যাত জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সাবেক সাতবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাবু করুনা সিন্ধু তালুকদার আর নেই।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৫ ছেলে, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।এদিকে করুনা সিন্ধু তালুকদার’র মৃত্যুতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ছয়হারা গ্রামে নামে জনতার ঢল। সর্বস্তরের মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর বাড়িতে। অনেকে কান্নায় ভেঙে পড়েন। আজ মঙ্গলবার বিকালে তাঁর (করুনা সিন্ধু তালুকদার) ছয়হারা গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।প্রয়াত করুনা সিন্ধু তালুকদার’র দ্বিতীয় ছেলে কাজল চন্দ্র তালুকদারও ফেনারবাঁক ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, হাওড় অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




