তাহিরপুরে গাঁ*জার চালানসহ আ*টক ১
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ PM

তাহিরপুরে গাঁ*জার চালানসহ আ*টক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০২:৩৯:৫৭ PM

তাহিরপুরে গাঁ*জার চালানসহ আ*টক ১


সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটনকেন্দ্র শিমুল বাগানে গাঁজার চালানসহ হেলাল মিয়া নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির টহল দল পৌনে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করে।

আটক হেলাল মিয়া তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফিরে আসার পথে জাদুকাটা-মাহারাম সীমান্ত নদী তীরবর্তী পর্যটককেন্দ্র শিমুল বাগান থেকে হেলালকে আটক করা হয়।

জৈন্তা বার্তা/আরআর