শান্তিগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় মোটরসাইকেল আরোহী নিহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় মোটরসাইকেল আরোহী নিহত

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৮:৩২:১৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মো. আলী আকবর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার নলডাঙা গ্রামের আলতাফ হোসেনের পুত্র। 
বুধবার(২৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ৫ জন যাত্রী আহত হন। 

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড—১১—২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ—ল ১১২১৫৫)  ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরবাইক আরোহী আলী আকবরসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আলী আকবরসহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পড়ে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল আরোহী আলী আকবর৷ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক