কুলাউড়ায় ২ কেজি গাঁজাসহ আটক ২
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

কুলাউড়ায় ২ কেজি গাঁজাসহ আটক ২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ১২:৫০:৫১ অপরাহ্ন

কুলাউড়ায় ২ কেজি গাঁজাসহ আটক ২

কুলাউড়ায় গাজাসহ দুজনকে আটক করা হয়


মৌলভীবাজারে কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ চন্দন গৌড় দাদুয়া (২৭) ও রামলাল মালা (২৮) নামে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত কাছ থেকে দুটি হলুদ রঙের পলিথিনের ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে কুলাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাহ্মণবাজার-হিঙ্গাজিয়া চা বাগান রোডের মোস্তাক আহমেদের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে আটক করে। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ‘আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

ডি ডি