মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৫ PM

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৫:৫২:০৬ AM

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স


মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে আকবরপুর কৃষি গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও কমলগঞ্জ পৌর এলাকার শ্রীনাথপুর গ্রামের মৃত জমশের উল্ল্যাহ’র ছেলে মো.শাহিন মিয়া (৩৫)।

স্থানীয়রা জনান, মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গল উপজেলায় যাওয়ার পথে দি নিউ লাইফ এম্বুলেন্স এর সাথে আকবরপুর এলাকায় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে সিলেট পাঠানো হলে  রাস্তায় মৃত্যুবরণ করে।

নিহত দুজনের প্রতিবেশি কমলগঞ্জ পৌর এলাকার শ্রীনাথপুর গ্রামের শিক্ষক সামছুল ইসলাম (সায়েক) বলেন, আমাদের গ্রামের একটা বিয়ে ছিল মৌলভীবাজার জেলা শহরের পাশে।বর পক্ষের সবাই গাড়ি করে গেলেও তারা দুজন মোটরসাইকেল নিয়ে যান। সম্পর্কে তারা দুজন নিকটতম আত্বীয়।তাদের লাশ আনার জন্য এলাকা থেকে লোকজন গিয়েছেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হরুনুর রশিদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী