বাহরাইনকে ৭–০ গোলে হারিয়েছে বাংলাদেশ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ PM

বাহরাইনকে ৭–০ গোলে হারিয়েছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৯:১৫:৩৫ PM

বাহরাইনকে ৭–০ গোলে হারিয়েছে বাংলাদেশ

ফাইল ছবি


মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ।

ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২–০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু। ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী