জগন্নাথপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ PM

জগন্নাথপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৫:০৩:১৩ PM

জগন্নাথপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

ছবি: নিজস্ব


২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা-আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা-আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার( ৩০ জুন) বিকাল ৩টায় জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড, মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা, মাহমুদা , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জগন্নাথপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর প্রকল্প পরিচালক কে এম বদরুল হক, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, অনুষ্ঠান  সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ। এছাড়াও প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে ৭০% ভর্তুকি মূল্যে দুটি ধান মাড়াই যন্ত্র বিতরণ করেন এবং দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে নির্মাণাধীন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার মোট ১৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির জন্য উফশী জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে। বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা