সুনামগঞ্জ-৪ আসনে নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ PM

সুনামগঞ্জ-৪ আসনে নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ১১:৫৫:৪৫ PM

সুনামগঞ্জ-৪ আসনে নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত

ছবি: নিজস্ব


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখা।সোমবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তে উপনীত হোন নেতৃবৃন্দ।

No description available.


উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব। উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাজমুল ইসলাম, হাফিজ মাওলানা নূর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বারী, মাওলানা উবায়দুল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুননূর ফয়েজ, অর্থ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান বানীপুরী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মালিক ত্বাহা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ উসমানী, সাহিত্য সম্পাদক মাওলানা এনামুল হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুতিউর রহমান, কৃষি সম্পাদক মাওলানা জহুরুল হক মেম্বার, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূর হোসাইন আজীজ, অফিস সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা নূরুল আলম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর আহমদ, গৌরারং ইউনিয়ন থেকে মাওলানা মনজুর আহমদ, কাঠইর ইউনিয়ন থেকে মাওলানা মোশাররফ হোসেন, লক্ষণশ্রী ইউনিয়ন থেকে মাওলানা তৈয়্যিবুর রহমান, সুরমা ইউনিয়ন থেকে হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, রঙ্গারচর ইউনিয়ন থেকে মাওলানা হোসাইন আহমদ, মোল্লাপাড়া ইউনিয়ন থেকে মাওলানা লুৎফর রহমান, কুরবাননগর ইউনিয়ন থেকে হাফিজ শহিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন থেকে মাওলানা কামিল আহমদ, যুবনেতা মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা নাসরুজ্জামান, ছাত্রনেতা জুরাইজ আহমদ হাব্বান, রেজওয়ান আহমদ, নোমান আহমদ, মুহিব্বুল হক, জাহাঙ্গীর আলম, মুনিরুল হাসান নাসিম, হাম্মাদ আহমদ, জুমান প্রমূখ।


অধিকাংশ নেতাকর্মীর মাওলানা নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক, টাওয়ার হ্যামলেটস জমিয়তের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক, আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব। তার গর্বিত পিতা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম উলুতুলী রাহিমাহুল্লাহ ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক।  উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ- ৪ আসন মাওলানা নাজমুল হাসানের জন্মস্থান। তিনি মানবতার তরে এক নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি যদিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে হৃদয়ে বহন করছেন এই দেশ ও মাটির তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষদের আর্তনাদ। এই মাটির কোনো যোগ্য প্রার্থী থাকতে আমরা ভাড়াটিয়াকে চাই না। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত নেতা মাওলানা নাজমুল হাসানের কোনো বিকল্প নেই।

জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান চৌধুরীর নামও প্রস্তাবে আসে।

জৈন্তাবার্তা / মনোয়ার