২৮ বছর বয়সে না ফেরার দেশে লিভারপুল তারকা জোতা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১২ AM

২৮ বছর বয়সে না ফেরার দেশে লিভারপুল তারকা জোতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৫:৩০:২৯ PM

২৮ বছর বয়সে না ফেরার দেশে লিভারপুল তারকা জোতা

ছবি : ফাইল ফটো


লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। বার্তা সংস্থা রয়টার্স ও ফুটবল সংক্রান্ত সংবাদ মাধ্যম মার্কা এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ টিভি চ্যানেল ও দমকল বিভাগ জানিয়েছে, মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায়। গাড়িতে জোতার সঙ্গে ছিলেন তার ভাইও। তারা দুজনই ঘটনাস্থলেই মারা যান।

জোতার জন্ম পর্তুগালের পোর্তোয়। ক্লাব ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরাতে। এরপর খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভারহ্যাম্পটনে। লিভারপুলে এসে জেতেন এফএ কাপ, লিগ কাপ ও ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ।জাতীয় দলের হয়ে ২০১৯ ও ২০২৫ সালে জিতেছেন উয়েফা নেশন্স লিগ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব