মৌলভীবাজারে কৃষককের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

মৌলভীবাজারে কৃষককের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১১:০৭:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজারে কৃষককের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় চলতি অর্থবছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী  উদ্ভিদ সংরক্ষণ অফিসার  রণজিৎ কুমার চন্দ, নয়াদিগন্ত  প্রতিনিধি ময়নুল হক পবন, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপনসহ সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১ শত ৩০ জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও সার, ৫৫টি প্রতিষ্ঠানে তালের চারা, ২৮টি প্রতিষ্ঠানে নারিকেলের চারা, ৮৫ জনের মাঝে আমের চারা, ১০০ জনের মাঝে উফশী জাতের গ্রীষ্মকালীন সবজি, ১৫০ জনের মাঝে লেবুর চারা, ১ হাজার ২ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের