কুলাউড়ায় স্কুলছাত্রীর র হ স্য জ ন ক মৃ*ত্যু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কুলাউড়ায় স্কুলছাত্রীর র হ স্য জ ন ক মৃ*ত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১১:১০:২১ অপরাহ্ন

কুলাউড়ায় স্কুলছাত্রীর র হ স্য জ ন ক মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় সুরাইয়া ইয়াসমিন রুহি (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পৌর শহরের উছলাপাড়া এলাকায় রুহির খালার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুহি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার শেখ রোমান আলীর মেয়ে। সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো এবং তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো।

পুলিশ জানায়, বুধবার রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। কোন একসময় স্কুলছাত্রী রুহি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে রুহির খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রুহির মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের