মৌলভীবাজারে ডি বি র অ ভি যা নে দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

মৌলভীবাজারে ডি বি র অ ভি যা নে দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৬:৫০:৩২ অপরাহ্ন

মৌলভীবাজারে ডি বি র অ ভি যা নে দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

সংগৃহিত


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৮০পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান এবং মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে লেদন মিয়া ওরফে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ৮০পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বেও দুইটি মাদক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়।

একই রাতে সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির অন্য একটি দল অভিযান পরিচালনা করেন। দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি করে একটি চটের বস্তার ভেতর থেকে ৩৫ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, 'উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয় ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের