টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ PM

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৮:০৩:১৯ PM

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ ধারবাহিক ছিলেন এই ওপেনার।

এ ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা দুই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার অনেক দিন দলের বাইরে ছিলেন।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। 

বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী