জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ AM

জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৮:৩৮:৫৪ PM

জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মেধাবী শিক্ষার্থী ও অসহায় হত দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে সাচনা বাজারে অরাজনৈতিক সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল জলিল ফাউন্ডেশন এর আয়োজনে নগদ অর্থ বিতরণ করা হয়। 

প্রবিণ মুরুব্বি আব্দুল মান্নানের সভাপতিত্বে খন্দকার ইনসান আল মনিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল জলিল ফাউন্ডেশনের উপদেষ্টা জালাল উদ্দীন ফারুকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হাজী শফিকুর রহমান, সদস্য জুলফিকার চৌধুরী রানা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম এমদাদুল হক হিরন, বিএনপি নেতা কামাল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপকার ভোগী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ। 

বক্তরা বলেন, হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের অর্থ অভাবের কারণে লেখাপড়া চালিয়ে যেতে কস্ট হয় ।তারা মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে জীবিকার অন্বেষনে বিভিন্ন কাজে লেগে যায়। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণকে আমরা স্বাগত জানাই। হতদরিদ্র পরিবারের অনেক সদস্য বিভিন্ন রুগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তারা সঠিক চিকিৎসার অভাবে সুস্থ  হতে পারে না। অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য আব্দুল জলিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীরা ও অসহায় দরিদ্র পরিবারের অসুস্থ সদস্যদের নগদ অর্থ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না