কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ১১:০৭:৪৯ অপরাহ্ন

কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। জুলাই শহীদদের স্মরনে মাসব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ খাবার বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলা শহরের রেল স্টেশন, বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় ভাসমান ছিন্নমূল মানুষকে খুঁজে খুঁজে তাদের হাতে রান্নাকরা খাবারের প্যাকেটগুলো তুলে দেন জামায়াতের দায়িত্বশীলগণ। এভাবে প্রায় শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট পৌছে দেন তাঁরা।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আবদুল মোন্তাজিম এর নেতৃত্বে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, শূরা সদস্য রাজানূুর রহিম ইফতেখার, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, সাবেক সভাপতি কাজী জসিম উদ্দিন, পৌর শাখার সহ-সেক্রেটারি খলিলুর রহমান, কাদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর করিম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি  শরীফ আহমদ, সেক্রেটারি আবু খালেদ নোমান, উপজেলা পেশাজীবি সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের