কুলাউড়ায় প্রয়াত বি এন পি নেতা মুজিবুল আলমের নামে সড়কের নামকরণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

কুলাউড়ায় প্রয়াত বি এন পি নেতা মুজিবুল আলমের নামে সড়কের নামকরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ১২:০৪:২২ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রয়াত বি এন পি নেতা মুজিবুল আলমের নামে সড়কের নামকরণ

ছবি: নিজস্ব


 মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক নেতা মরহুম মুজিবুল আলম সোহেলের নামে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি সড়কের নামকরণ করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দল ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই সড়কের নামফলক উন্মোচন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এডভোকেট এএনএম আবেদ রাজা।

এসময় কুলাউড়া কলেজের সাবেক এজিএস, ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী প্রবাসী সংগঠক শফি আহমদ দিনার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, মরহুম মুজিবুল আলম সোহেলের সহোদর মঈনুল আলম সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, ছাত্রদল নেতা মুজিবল আলম সোহেল হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। তিনি কুলাউড়ার রাজনীতিতে দৃঢ় চেতা,শৌর্য বীর্য ও অদম্য সাহসিকতার প্রতীক ছিলেন।

মরহুমের জয়পাশাস্থ দীঘিরপাড়ের বাড়ীর সম্মুখের উক্ত সড়কটি তাঁর উদ্যোগে পাকাকরণ হয়েছিল বলে স্থানীয়রা জানান। সড়কের নাম ফলক উন্মোচনের সময় মোনাজাত করে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের