প্রথমার্ধেই ৭ গোল দিলো বাংলাদেশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১২ AM

প্রথমার্ধেই ৭ গোল দিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৭:৫৭:৩০ PM

প্রথমার্ধেই ৭ গোল দিলো বাংলাদেশ

ফাইল ছবি


নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলছে। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে পিটার বাটলারের শিষ্যরা।

৩ মিনিট থেকে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। স্বপ্না রানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬-২০ মিনিটের মধ্যে বাংলাদেশ আরো তিন গোল পায়।

১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ঋতুপর্ণা আরেক গোল করলে ৭-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোলে এগিয়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮ গোল হজম করেছিল।

গত ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে। আজকের ম্যাচটি শুধু নিয়মরক্ষার হলেও বাংলাদেশ দল বেশ গুরুত্ব সহকারেই নিয়েছে। গত দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব