জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মর*দেহ উ.দ্ধা র
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মর*দেহ উ.দ্ধা র

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৯:২৫:৪২ অপরাহ্ন

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মর*দেহ উ.দ্ধা র

ছবি: নিজস্ব


 মৌলভীবাজার জেলার জুড়ীতে এক চা–শ্রমিক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন চা শ্রমিক দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ দম্পতি দুই ছেলে ও এক মেয়ের বাবা–মা। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে পরিবারটি ঘুমিয়ে পড়েছিল। তাঁদের মধ্যে কোনো বিরোধও লক্ষ্য করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে দুর্গন্ধ ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের