শ্রীমঙ্গলে মুকাম বাড়িতে পবিত্র আশুরা উদযাপন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৬ AM

শ্রীমঙ্গলে মুকাম বাড়িতে পবিত্র আশুরা উদযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৮:৫৮:৫২ PM

শ্রীমঙ্গলে মুকাম বাড়িতে পবিত্র আশুরা উদযাপন

ছবি : সংগৃহীত


শ্রীমঙ্গলে বিভিন্ন মোকামে পবিত্র আশুরা পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল শিরনি বিতরণসহ নানান আয়োজন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রোববার (৬ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তরসূর এলাকায় মুকাম বাড়িতে দীর্ঘ বছরের ঐতিহ্যে ধরে রাখতে নানার আয়োজনে মধ্য দিয়ে পবিত্র এই দিনটি উদযাপন করা হয়। 

উত্তর উত্তরসূর মোকাম বাড়িতে আশুরা উদযাপন কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, মকবুল হোসেন, এম এ কাইয়ুম, মো. আবুল হোসেন, আব্দুর রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপি'র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মীর এম এ সালাম, নজরুল ইসলাম, টিটু দাস সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?