নিজের ফেসবুক ওয়ালে ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে একটি পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।
রবিবার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাহাত ওই এলাকার ব্যবসায়ী শফিক সরকারের বড় ছেলে। রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




