বাবর-রিজওয়ান-শাহিনকে ছাড়াই বাংলাদেশ সফরে পাকিস্তান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১১ AM

বাবর-রিজওয়ান-শাহিনকে ছাড়াই বাংলাদেশ সফরে পাকিস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৪:৩১:০৮ PM

বাবর-রিজওয়ান-শাহিনকে ছাড়াই বাংলাদেশ সফরে পাকিস্তান

ছবি : ফাইল ফটো


তিন মাসের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজটি উপলক্ষে আজ মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ঘোষিত এই দলে জায়গা হয়নি দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির।

১৫ সদস্যের দলের অধিনায়কত্ব করবেন সালমান আলী আগা। পাকিস্তানের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। 

দলে জায়গা না পাওয়াদের মধ্যে আছেন পেসার নাসিম শাহ। এ ছাড়া চোটের কারণে সিরিজে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। দীর্ঘদিন ধরে কাঁধের সমস্যায় ভুগছিলেন শাদাব খান। সম্প্রতি যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার করিয়েছেন।

আগামী ১৬ জুলাই বাংলাদেশে পা দেওয়ার কথা পাকিস্তান দলের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তান সফরে গিয়ে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সিরিজে পাকিস্তান স্কোয়াড

সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব