পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি নামর, সম্পাদক তুয়েল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি নামর, সম্পাদক তুয়েল

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ১১:১৬:৪১ অপরাহ্ন

পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি নামর, সম্পাদক তুয়েল

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে পাঁচটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. নাসির উদ্দিন আহমদ মিঠু।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু এবং হাজী হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে হাজী মুহিদ আলী নামর ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন মিয়া পেয়েছেন ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে সহিবুর রহমান তুয়েল ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সুজন আহমদ পেয়েছেন ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মো: জাইন উদ্দিন ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূর উদ্দিন পেয়েছেন ১১৭ ভোট। 

নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. নাসির উদ্দীন আহমদ মিঠু। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদী। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও অভিনন্দন। আমরা সবাইকে নিয়ে জুড়ী উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের