মৌলভীবাজারে ডি বি র অ ভি যা নে ৪৯ লাখ টাকার ভা র তী য় পণ্য জ ব্দ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মৌলভীবাজারে ডি বি র অ ভি যা নে ৪৯ লাখ টাকার ভা র তী য় পণ্য জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ০৫:০৩:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারে ডি বি র অ ভি যা নে ৪৯ লাখ টাকার ভা র তী য় পণ্য জ ব্দ

ছবি : সংগৃহীত


সিলেট সীমান্তে চোরাচালান যেন থামছেই না। দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় চোরাই পণ্যের অবৈধ প্রবাহ। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার চোরাই ফেসক্রিম ও ফেসওয়াশসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটককৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজারের সরকারবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার সিগন্যাল দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়।

পরবর্তীতে ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬,১৬৪ পিস ফেসক্রিম ও ১৯২ পিস ফেসওয়াশ উদ্ধার করা হয়। এসব চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয় চোরাচালানে ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এসব চোরাই পণ্য সিলেট সীমান্ত থেকে এনে ঢাকায় পাচারের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের