এক বছরের কা রা দ ণ্ড হলো কার্লো আনচেলত্তির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

এক বছরের কা রা দ ণ্ড হলো কার্লো আনচেলত্তির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:৩৯:৫৬ PM

এক বছরের কা রা দ ণ্ড হলো কার্লো আনচেলত্তির

ছবি : সংগৃহীত


মাস কয়েক আগেই স্পেন ছেড়ে ব্রাজিলে গেছেন কার্লো আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের নামে এখনো মামলা আছে স্পেনের আদালতে। সেই পুরোনো মামলায় এবার তাকে শাস্তি দিয়েছে আদালত।

কর ফাঁকির মামলায় আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত। তার বিরুদ্ধে মূলত এই কর ফাঁকির অভিযোগ আনা হয় ২০১৪ সাল। তখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করেন। যার ওপর কর দেননি বলে অভিযোগ করা হয়।

২০২৪ সালের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তবে আনচেলত্তি এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতেই হচ্ছে।

তবে স্পেনের আইন অনুযায়ী, অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না। তবে সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে এই কোচকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব