ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম-সাইফউদ্দিন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ PM

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম-সাইফউদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৭:২৭:৫৫ PM

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম-সাইফউদ্দিন

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এবার মাঠে নামছে টি-টোয়েন্টিতে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। ১৪ মাস পর মাঠে ফিরছেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক