লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ AM

লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৭:৪১:৫১ PM

লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ

ফাইল ছবি


চীনের দাজহুতে চলছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। বাংলাদেশের বালক-বালিকা দুই দলই সেখানে খেলছে। দুই দলই তৃতীয় স্থানের জন্য আগামী রোববার লড়বে। সেদিন বাংলাদেশ বালক দলের প্রতিপক্ষ মালয়েশিয়া আর বালিকা দলের প্রতিপক্ষ কাজাখস্তান।

বালক বিভাগে আজ সেমিফাইনাল ম্যাচ ছিল জাপানের বিপক্ষে। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে স্কোরলাইন ছিল ৩-২। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। শেষ কোয়ার্টারে জাপান তিন গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এতে জাপান ফাইনালে উঠে আর বাংলাদেশকে সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে। 

বালক দলের মতো বালিকা দলও জয়বঞ্চিত হয়েছে। কাজাখস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে কাজাখস্তান পেনাল্টি স্ট্রোক পায়। সেই স্ট্রোক থেকে গোল করে খেলায় সমতা আনে ২-২ গোলে। ৮ মিনিটে কাজাখস্তান গোল করে ম্যাচে প্রথম লিড নিয়েছিল। ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তিশা ও রিমন শারিকা। 

বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অ-১৮ এশিয়া কাপে খেলছে। অভিষেক আসরেই তৃতীয় স্থানের জন্য লড়বেন রিমনরা। অন্যদিকে, বালক দলের রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে একেবারে অন্তিম মুহূর্তে গোল দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছিল ভারত। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব