২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে ধলাই নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৬ PM

২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে ধলাই নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০৬:২১:২৮ AM

২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে ধলাই নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে চৈত্রঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ


কমলগঞ্জের মৌলভীবাজার- শমশেরনগর চাতলা চেক পোস্ট সড়কের ১০ কিলোমিটারে ধলাই নদীর ওপর ২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে "চৈত্রঘাট সেতুর " নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

রোববার (১৫ অক্টোবর) বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার রহিমপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৈত্রঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।   

রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সওজ, সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম, মৌলভীবাজার সওজ ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজওয়ান, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্চয় চক্রবর্তী, পৌর মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। 

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে মৌলভীবাজার-শমশেরনগর চাতলা চেক পোস্ট সড়কের ১০ কিলোমিটারে ৯৪.২৯ মিটার দৈর্ঘ্য চৈত্রঘাট সেতুর চুক্তিমূল্য ধরা হয়েছে ২২ কোটি ৩৯ লাখ টাকা।

ডিডি



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী