জুড়ী ও বড়লেখায় সকল ইউনিয়ন বি এন পির কাউন্সিল সম্পন্ন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৬ AM

জুড়ী ও বড়লেখায় সকল ইউনিয়ন বি এন পির কাউন্সিল সম্পন্ন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১০:৩২:৩২ PM

জুড়ী ও বড়লেখায় সকল ইউনিয়ন বি এন পির কাউন্সিল সম্পন্ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজার-১ সংসদীয় আসন জুড়ী ও বড়লেখা উপজেলার সকল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (১২ জুলাই) দাসের বাজার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের মধ্যদিয়ে এ আসনের সকল ইউনিয়ন বিএনপির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়। গত ১৪ মে পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের মধ্যদিয়ে সকল ইউনিয়ন বিএনপির নির্বাচন শুরু হয়েছিল। 

দাসের বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু, বিএনপি নেতা মুদাব্বির হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এক প্রতিক্রিয়ায় প্রধান অতিথি নাসির উদ্দীন আহমদ মিঠু বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জুড়ী এবং বড়লেখা উপজেলার সকল ইউনিয়ন বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদী। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও অভিনন্দন। আমরা সবাইকে নিয়ে জুড়ী-বড়লেখায় বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?