বড়লেখায় শ্রমিক লীগ নেতা গ্রে*প্তার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বড়লেখায় শ্রমিক লীগ নেতা গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০২:৫৫:৫৭ অপরাহ্ন

বড়লেখায় শ্রমিক লীগ নেতা গ্রে*প্তার


মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি পৌর শ্রমিক লীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বড়লেখা থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি সুমন। রবিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ডিমাইবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের