বড়লেখায় ডা কা তি, ৩০ লাখ টাকার মা লা মা ল লুট
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১০ AM

বড়লেখায় ডা কা তি, ৩০ লাখ টাকার মা লা মা ল লুট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৫:২৪:৪০ PM

বড়লেখায় ডা কা তি, ৩০ লাখ টাকার মা লা মা ল লুট

সংগৃহিত


বড়লেখা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসীর বাড়ির সবাই। এই সুযোগে দিনদুপুরে বাড়ির পেছনের ফটক ভেঙে আলমারি থেকে ইউএস ডলার, নগদ বাংলাদেশি টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও ঘড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত ছিল রবিবার। আত্মীয়স্বজনসহ সবাই দ্বিতল বাড়ির প্রত্যেকটি রুমে পৃথক পৃথক থালা দিয়ে চলে যান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানে। বেলা আড়াইটার দিকে পরিবারের কয়েকজন মহিলা বাড়ি ফিরে দেখেন পেছনের ফটক ও প্রত্যেকটি রুমের দরজার তালা ভাঙা। ভেতরে আলমারির তালাও ভাঙা এবং মালামাল তছনছ করা। এরপর সবাই ছুটে আসেন বাড়িতে। শামীম আহমদের ভাই আমেরিকা প্রবাসী সেলিম আহমদ, ভাতিজা সাকিব আহমদের বিয়েতে স্বপরিবারে দেশে আসেন। বিয়ের অনুষ্ঠান আগের দিন শেষ হলেও বৌভাত ছিল রবিবার। আত্মীয়স্বজনে বাড়ি ভর্তি ছিল। দুপুরে সবাই বাড়িতে তালা দিয়ে বৌভাত অনুষ্ঠানে চলে যান। এই সুযোগে ডাকাত চক্র বিল্ডিংয়ের পেছন দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে।

শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, প্রাথমিক হিসাবে দেখা গেছে ডাকাতরা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার, দামি হাতঘড়ি ও ৫টি মোবাইল ফোনসেটসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোতলা বিল্ডিংয়ের নিচের তিন রুম ও উপরের তিন রুমে ডাকাতরা হানা দিয়েছে। পাঁচ রুমের প্রত্যেকটি স্টিল ও কাঠের আলমারি ভেঙে তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একটি রুমের ভেতরের আলমারির তালা ভাঙতে পারেনি ডাকাতরা, এজন্য ওই রুমের টাকা, স্বর্ণালংকারসহ মালামাল রক্ষা পেয়েছে।

এদিকে উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্সের মাত্র ২-৩ শ' মিটার দূরত্বে দিনের বেলায় ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিস্মিত। তাদের দাবি, অতীতে দিনের বেলা এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বাড়ির গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই ডাকাত চক্রকে আটক করে লুট হওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?