কমলগঞ্জে গ্রে নে ড উ দ্ধা র, এলাকাজুড়ে আতঙ্ক
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১১ AM

কমলগঞ্জে গ্রে নে ড উ দ্ধা র, এলাকাজুড়ে আতঙ্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৬:২১:১৬ PM

কমলগঞ্জে গ্রে নে ড উ দ্ধা র, এলাকাজুড়ে আতঙ্ক

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ীর পাশে চাষের জন্য মাটি খুড়তে গিয়ে একটি গ্রেনেড উদ্ধার করা হয়। সোমবার (১৪ জুলাই) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের পরিবারের এক নারী সদস্য সবজি চাষ করার জন্য মাটি খুড়তে থাকেন। একপর্যায়ে শীমের বিজ রোপণের জন্য আলাদা আলাদাভাবে কয়েকটি গর্ত খুড়তে গেলে একটি গর্ত থেকে ছোট সাইজের একটি গ্রেনেড বের হয়। তাৎক্ষনিকভাবে থানাপুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই স্থানটিকে সংরক্ষিত করে গ্রেনেড নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়।

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনেডটি মুক্তিযদ্ধের সময় হয়তো এখানে রাখা হয়েছে। পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের পাশেই রয়েছে শমশেরনগর বিমানবন্দর। মুক্তিযদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা করেছে।  ‍ৃকমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?