সোহাগ হ*ত্যা : জড়িতদের গ্রে প্তা রের দাবি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

সোহাগ হ*ত্যা : জড়িতদের গ্রে প্তা রের দাবি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৭:১৪:৫০ PM

সোহাগ হ*ত্যা : জড়িতদের গ্রে প্তা রের দাবি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির

ছবি : সংগৃহীত


রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। একইসঙ্গে পুরান ঢাকায় সন্ত্রাস, চাদাঁবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৪ জুলাই) পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাবেক সভাপতি হাফেজ এনায়েত উল্লাহসহ অনেকে।

ব্যবসায়ীদের দাবি

* মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করতে হবে।

* ব্যবসার সৃষ্ট পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ও ব্যবসায়ীদের মাঝে বিরাজমান নিরাপত্তাহীনতার আতঙ্ক নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ।

* সোহাগ হত্যার ঘটনার সাথে জড়িত সবাইকে সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি।

* ব্যবসায়ী এলাকায় সেনাবাহিনী টহল বৃদ্ধি।

তারা জানান, তাদের দাবিগুলো মানা না হলে সব ব্যবসায়ী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন ।

ব্যবসায়ীরা বলেন, পুরান ঢাকা সমগ্র বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রাণকেন্দ্র। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসায়িক লেনদেন করেন। পুরান ঢাকা থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বর্তমানে পুরান ঢাকার ব্যবসায়ীরা অরক্ষিত, একটি অনিরাপদ অবস্থায় বর্তমানে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি