জুড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

জুড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৮:৩৭:২৪ অপরাহ্ন

জুড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ছবি: নিজস্ব


"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউপি সদস্য জসিম উদ্দিন সহ অনেকেই। পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগাতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের