বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন,
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন,

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৮:৫৭:০৬ অপরাহ্ন

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন,

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সোমবার নানা আয়োজনে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে আলোচনা সভা এবং কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেমিনার কক্ষে সোমবার দুপুরে  অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাব সহকারি আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, এনজিও সংস্থা ‘সীমান্তিক’র উপজেলা কো-অর্ডিনেটর রমজান আলী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রেষ্টত্বের পুরস্কারপ্রাপ্ত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নুরুল আলম রানা, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা সহকারি রুমি রানী দাস, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, পরিবার পরিকল্পনা পরিদর্শক ময়নুল ইসলাম মাছুম প্রমুখ। পরিবার পরিকল্পনায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপজেলার মধ্যে শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত হয়েছে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের