ছবি:নিজস্ব
চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজরের শ্রীমঙ্গল পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরের ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে পৌরসভার প্রধান প্রকৌশলী মো. জহিরুল হকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোট বাজেটে ৩১ কোটি ৯ লক্ষ টাকা উন্নয়ন খ্যাতে এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লক্ষ পাঁচ হাজার টাকা। ২০২৫-২০২৬ অর্থ বছরে মোট উদ্ধৃত্ত ধরা হয়েছে ৫৫ লক্ষ ৯৩ হাজার ৩৪ টাকা। উন্নয়ন খাতে ব্যায় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লক্ষ। গত অর্থ বছরে উন্নয়ন খাতের ব্যয় ৮ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৭৩৯ টাকা।
এছাড়া সংস্থাপন ব্যয় রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। শিক্ষা ব্যয় ২০ লাখ, স্বাস্থ্য ও পয়: প্রণালী (স্যানেিটশন) ব্যয় ২ কোটি ১২ লাখ। বৃক্ষ রোপন ও রক্ষনাবেক্ষন ব্যয় ৫ লাখ, জাতীয় দিবস উদযাপন ও অন্যান্য ১৫ লাখ। পানি সরবরাহ খাতে ২ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা, সড়ক বাতি উন্নয়ন ব্যয় ১০ লাখ, জরুরী ত্রান খাতে ২০ লাখ, ডেঙ্গু করোনা ভাইরাস ও নালা নর্দমা পরিস্কার-পরিচ্ছন্ন ব্যয় ১ কোটি ৯৭ লাখ।
খেলাধুলা ও সংস্কৃতি ব্যয় ৫ লাখ ৫০ হাজার, পারস্পরিক শিখন বা প্রশিক্ষণ খাতে ৫ লাখ, হত দরিদ্র শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ৭ লাখ, পৌর এলাকার যানজট নিরসন ও ব্যবস্থাপনার জন্য ব্যয় ১৪ লাখ এবং নারী উন্নয়ন খাতে রাখা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
জৈন্তাবার্তা / সুলতানা




